পৃথক ঘটনায় সাভার ও ধামরাইয়ে ৪ জনের লাশ উদ্ধার

পৃথক ঘটনায় সাভার ও ধামরাইয়ে ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) সকালে সাভারের ব্যাংক কলোনী ও ধামরাইয়ের আমতা, বিলকষ্ট ও সুয়াপুর থেকে ওই ৪ জনের লাশ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ধামরাইয়ে মোটরসাইকেল চাপায় আশরাফুল ইসলাম আসু (২৮) নামে এক যুবক নিহত হন। বাথুলি-নওগাঁও আঞ্চলিক সড়কের বাথুলিতে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল নওগাঁও দোতলা মসজিদ সংলগ্ন এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। পূর্ব শক্রুতার জের ধরে ধামরাইয়ের বিলকষ্ট গ্রামের ওই যুবককে মাটরসাইকেল চাপা দিয়ে হত্যা করে জহিরুল ইসলাম নামের এক যুবক। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

অন্যদিকে উপজেলার আমতা এলাকা থেকে সজিব হাসান (১৭) নামের দশম শ্রণীর এক ছাত্র ও সুয়াপুর এলাকার একটি পুকুর থেকে নান্নার উচ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাজু সুত্রধরের লাশ উদ্ধার করছ পুলিশ।

এদিকে সাভারের ব্যাংক কলোনী এলাকার একটি বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চদ্র সাহা বলেন, কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, ঘটনার তদন্ত চলছে এবং ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।

এঘটনায় সাভার ও ধামরাই থানায় চারটি মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানা যায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর