নকল কসমেটিক কারখানায় র‍্যাবের অভিযান

ঢাকা জেলার কেরানীগঞ্জের আতাসুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কসমেটিক্স জব্দ করেছে র‍্যাব। এগুলোর মধ্যে জনসন বেবি লোশন, কুমারিয়া হেয়ার অয়েলসহ নানা সামগ্রী ছিল।

মঙ্গলবার রাতে কেরানিগঞ্জের আতাসুর এলাকায় এ অভিযান চলে। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি বলেন, অভিযানে আতাসুরের ৫-৬টি বাড়িতে গিয়ে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনী সামগ্রী পাওয়া যায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর