দেশের সমস্যা সমাধান না করা পর্যন্ত পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। অথচ নির্বাচনের আগে ‘শর্ত’ ছিল জোট নেতা আনোয়ার ইব্রাহিমকে দুই বছরের মাথায় প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পন করবেন তিনি।
সম্প্রতি যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ বলেন, দায়িত্ব গ্রহণের সময় তার পদত্যাগের বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা তারিখ উল্লেখ করা হয়নি। ফলে এ নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই।
তিনি বলেন, এটা নির্ভর করবে আমরা যেসব সমস্যা মোকাবিলা করছি সেগুলো সমাধানের ওপর। ৯৪ বছর বয়সী এই নেতা বলেন, ‘অর্থনৈতিক সমস্যা সমাধানে আমার কিছু অভিজ্ঞতা আছে। তারা (দল ও জোট) চাচ্ছেন আমি যেন পদত্যাগের আগে এসব সমস্যার সমাধান করি।’
মাহাথির আরও বলেন, তিনি প্রতিশ্রুতি অনুযায়ী অবশ্যই পুরো মেয়াদে প্রধানমন্ত্রী থাকবেন না। নিজের দায়িত্ব আনোয়ার ইব্রাহিমের কাছেই হস্তান্তর করবেন বলেও জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি