ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন দুই বছরের শিশুটির পরিচয় মিলেছে। তার নাম নাইমা, বাড়ি চাঁদপুরের পশ্চিমপাড়ে। আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির পরিচয় জানতে চেয়ে বিভিন্ন ব্যক্তির পোস্ট এবং বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশের পর তার অভিভাবকের সন্ধান পাওয়া যায়। নাইমার বাবা মাইনুদ্দিন চাঁদপুরের পশ্চিমপাড়ের বাসিন্দা। তার মায়ের নাম কাকলী।
নাইমার চাচা মানিক ঢাকা থেকে নাইমার পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, নাইমাকে নিয়ে সিলেট থেকে তার মা কাকলী ও দাদী উদয়ন এক্সপ্রেসে করে চাঁদপুর ফিরছিলেন। পথে তাদের ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে।
মানিক আরো জানান, নাইমার বাবা মাইনুদ্দিনও দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় রওয়ানা দিয়েছেন। কিন্তু তারা কেউই নাইমার মায়ের মোবাইলে যোগাযোগ করতে পারছেন না। তারা কী অবস্থায় আছেন কিছুই জানতে পারছেন না। এ নিয়ে তারা উদ্বিগ্ন আছেন।
বার্তাবাজার/কেএ