আন্দোলন ঠেকাতে বিশ্ববিদ্যালয় বন্ধ করেছে জাবি উপাচার্য : ভিপি নুর

জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজের বিরুদ্ধে আন্দোলন ঠেকাতে বিশ্ববিদ্যালয় বন্ধ করেছেন বলে দাবি করেছে ডাকসুর ভিপি নুরূল হক নুর।

জাবিতে উপাচার্য অপসারণের দাবিতে আজ (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় আয়োজিত সংহতি সমাবেশে এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ছাত্রলীগ শুধু জাহাঙ্গীনগরের শিক্ষার্থীদের উপরই হামলা চালাচ্ছে না। ছাত্রলীগের হামলা সারাদেশেই চলছে। কিন্তু শিক্ষাপ্রতিমন্ত্রী ছাত্রলীগের পক্ষে সাফাই গাচ্ছেন। তিনি বলছেন, ছাত্রলীগ এধরনের কাজ করেনা। মিডিয়া সবসময়ই ছাত্রলীগকে নিয়ে বাড়িয়ে লেখে।

তিনি আরো বলেন, রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সকল ঘটনাতেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাই তা প্রমান করে। আমরা দেখেছি ফেনীর নুশরাত হত্যা মামলায় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ লাগে। তাহলে বিচার বিভাগের কাজ কি? বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়। তাহলে ইউজিসি, শিক্ষামন্ত্রনালয় কি করে?

ভিপি নূর আরো বলেন, যখনই কোন আন্দোলন হচ্ছে তখনই সেখানে বিএনপি জামাতের তকমা দিচ্ছেন। অথচ সে আন্দোলনগুলোতে জনগন স্বতস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। আর এটাই প্রমান করে আনাদোলনগুলো যৌক্তিক।
রাষ্ট্রকে উদ্দেশ্য করে নূর বলেন, প্রমান দেওয়ার দায়িত্ব আন্দোলনকারীদের না। অভিযোগের প্রমান সংগ্রহ করার জন্য দেশে গোয়েন্দা সংস্থা আছে। দেশের গোয়েন্দা সংস্থা জনগনকে হয়রানি করার জন্য নয়। রাষ্ট্র চিন্তায় আছে। দেশের ১৭ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ ইউজিসিতে তদন্তাধীন। তাদের এভাবে কয়টি বিশ্ববিদ্যালয়গুলো থেকে নিজের দলের উপাচার্যকে সরানো সম্ভব! তাহলে তো আর কাউকেউ উপাচার্য বানানো সম্ভব হবে না।

আন্দোলনকারীদের উদ্দেশ্য তিনি বলেন, এ আন্দোলন শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পতনের আন্দোলন নয়। এটা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলন ঠিকই ৯০ এর গণ অভ্যুত্থানে রুপ নেবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর