“মিরপুর মানবিক ক্লাবের” উপদেষ্টা কমিটিতে রামগন্জ উপজেলাধীন ভাটরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব মহসিন আহমেদ রাশেদ খলিফাকে ক্লাবের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। ০৮ই অক্টোবর শুুুক্রবার বিকেলে রাজধানীর রেড চিলি পেপার রেষ্টুরেন্টে মিরপুর মানবিক ক্লাব এর নতুন কমিটি ঘোষণা ও মিউজিক্যল ফিল্ম ” শুধু তোমার” প্রিমিয়ার শো এর আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রামগঞ্জের কৃৃৃতিসন্তান ভাটরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব মহসিন আহমেদ রাশেদ খলিফাকে মিরপুর মানবিক ক্লাবের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
এসময় অষ্টগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য জনাব রেজোয়ান আহম্মেদ তৌফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কনিকা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের খান, বরিশাল বিভাগের ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম, চিত্রনায়ক ওমর সানী, চিত্রনায়িকা আরিফা পারভীন মৌসুমী, বিশিষ্ট সমাজসেবক ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড হাজীগঞ্জ শাখার পরিচালক লক্ষ্মীপুরের রামগঞ্জের কৃতী সন্তান মহসিন আহমেদ রাশেদ খলিফা,চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক অপুর্ব রানা, চলচিত্র নির্মাতা ও অভিনেতা রাসেল মিয়া,বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক জি এম শাহজাহান চৌধুরী সহ প্রমুখ।
মহসিন আহমেদ রাশেদ খলিফা বলেন, আমাকে মিরপুর মানবিক ক্লাবের প্রধান উপদেষ্টা মনোনীত করায় কনিকা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ কাদের খান ও প্রতিষ্ঠাতা পরিচালক জনাব কিরণ খাঁন সহ সকলকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরাবাসীর পক্ষথেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।পাশাপাশি আমার দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি। সকলের দোয়া ও ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
বার্তাবাজার/ডব্লিওএস