চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মী শেখ সানি সুইটের উপর বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে পৌর শহরের বাগানপাড়ায় নিজ বাসভবনের সামনে এ হামলার শিকার হন তিনি। পরে স্থানীয়রা আহত সুইটকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
জানা যায়, জেলা যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গা পৌর শহরের বাগান পাড়ার নিজ বাড়ির সামনে দাড়িয়ে থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত তাকে উদ্দেশ্য করে একটি বোমা ছুড়ে পালিয়ে যায়।
বোমাটি দাড়িয়ে থাকা সুইটের শরীলের পাশে বিস্ফোরিত হলে বোমার আঘাতে মারাত্মক জখম হয় যুবলীগ কর্মী সুইট। পরে স্থানীয়রা আহত সুইটকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌছে কচটেপে মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার করেন।
এ ঘটনার খবর পেয়ে হামলার শিকার যুবলীগ কর্মী সুইটকে দেখতে হাসপাতালে যান জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দারসহ যুবলীগের নোতারা।
এ সময় হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। এদিকে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে রাতেই জেলা যুবলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।
বোমা হামলার শিকার যুবলীগ কর্মী সুইট বলেন, সোমবার জেলা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করে বাড়িতে চলে আসি। রাতে বাড়ির কাজ শেষে বাইরে বের হলে দুটি মটরসাইকেলে হেলমেট পড়া চারজন এসে তাকে উদ্দেশ্যে করে একটি বোমা ছোড়ে। বোমাটি বিস্ফরিত হলে আমি ঘটনাস্থলেই জ্ঞ্যান হারিয়ে ফেলি। পরে আমার বাড়ির পাশের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, খবর পেয়েই হামলার ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশের একটি দল। এ সময় সাদা টেপে মোড়ানো একটি বোমা সাদৃস্য বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বার্তাবাজার/ডব্লিওএস