সিরাজদিখান কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০১৯/২০ অর্থ বছরে কৃষি পূর্ণবাসন ও প্রনোদনা আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে , ভুট্টা ও সরিষা বীজ এবং সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা শিল্পকলার সামনে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার।
বিশেষ অতিথী ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ,উপজেলা প্রণীসম্পদ কর্মকর্তা মো. হাসান আলী, উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা শ্রীকান্ত সাহা,কৃষি সম্পসারন কর্মকর্তা মোহসিনা জাহান তোরণসহ আরো অনেকে। সভাশেষে উপজেলা ১১শ’ ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের প্রতিজনকে বিনামূল্যে ২০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ২কেজি ভুট্টা বীজ ২৫০ জনকে ও ১ কেজি করে ৯শ’ জনকে সরিষা বীজ প্রদান করা হয়।
বার্তাবাজার/কে.জে.পি