লক্ষ্মীপুরে ৫দিন ব্যাপী নজরুল সঙ্গীতের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

লক্ষ্মীপুরে জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে ৫ দিন ব্যাপী নজরুল সঙ্গীত শিল্পী প্রশিক্ষক প্রশিক্ষণ। সকালে নজরুল ইনষ্টিটিউট আয়োজিত জেলা পরিষদ সম্মেলন কক্ষে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। জেলা পরিষ নির্বাহী শওকত হোসেনের সভাপতিত্বেদ এতে প্রশিক্ষকদের প্রশিক্ষন দেন জাতীয় নজরুল ইনষ্টিটিউটের প্রশিক্ষক সালাহ উদ্দিন আহম্মেদ,সঙ্গীত শিল্পী শামছুন্নাহার।

এতে ৫০ জন নজরুল সঙ্গীত প্রশিক্ষক প্রশিক্ষণে অংশ নেন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়া, প্রশিক্ষণ সমন্বায়ক মোঃ আল আমিন, জেলা পরিষদ প্যপানেল চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা, নজরুল সঙ্গীত পরিষদের জেলা সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর