মুন্সীগঞ্জ সদর মিরকাদিমে জুয়ার আসরে সোমবার অভিযান চালিয়ে ১০ জুয়ারীকে উত্তর কালিন্দীপাড়া এলাকা হতে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- মোঃ রাসেল মিয়া(৩২), স্বপন(৩৮), শুভ(২৪),গোপাল(৩০), শ্রী বিদ্যুৎ মন্ডল (৩৫),মোঃ পৃথিবী ইসলাম (৩০), মোঃ রায়হান শরীফ(৩২), মোঃ মামুন মিয়া(২৬),মোঃ সেন্টু মিয়া (৩৫), মোঃ রোমান মিয়া(৩৫) ।
হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: রাজিব খান জানান, জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জুয়ারীকে আটক করা হয়। এসময় তাস সহ জুয়ার আসর থেকে নগদ ৬৮ হাজার ৫শ নব্বই টাকা জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
বার্তা বাজার/এম.সি