ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪টায় দিবসটি উদযাপন উপলক্ষে এক র্যালি,আলোচনা সভা ও কেক কাঁটা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা সদর বাজারের চৌরাস্তা থেকে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আহসান উদ্দৌলা রানা’র নেতৃত্বে এক র্যালি বের হয়।র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।পরে চৌরাস্তা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে চৌরাস্তায় অবস্থিত পৌর মেয়র সাইফুর রহমান (সাইফার) এর রাজনৈতিক কার্যালয়ে কেক কেটে দিবসটি উদযাপন করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আশরাফ আলী বাশার,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান,সাবেক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তৌকির আহমেদ ডালিম,জেলা আওয়ামী যুবলীগের সদস্য কামরুজ্জামান কদর,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় উদ্দৌলা,বানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাতুল আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক সাকিব হাসান প্রমুখ।
বার্তাবাজার/কে.জে.পি