জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি গৌরব ঐতিহ্য ও সাফল্যের ৪৭ বছর। ১১ নভেম্বর রাত সাড়ে দশটায় মালদ্বীপের রাজধানী মালেতে ডেঙ্গু রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালদ্বীপ শাখার আহ্বায়ক মোহাম্মদ সেলিম ফরাজী যুগ্ন আহবায়ক, মোহাম্মদ বিল্লাল হোসেন যুগ্ন আহবায়ক, মোহাম্মদ রাসেল আহমেদ (সাগর) সম্মানিত সদস্য, মোহাম্মদ নাসির উদ্দিন, সদস্য শামীম আহমেদ, সদস্য সোহেল রানা, সদস্য জুয়েল শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি