কসবা ট্রেন দুর্ঘটনা: নিহতদের পুরুষ ৮, নারী ৬ ও ১ টি শিশু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

সোমবার রাত ৩টার দিকে উপজেলার মন্দবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ৯ জনের লাশ বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের কন্ট্রোল রুমে রাখা হয়েছে। এদের মধ্যে ৫ জন পুরুষ আর ৪ জন নারী রয়েছে। বাকি ৬ জনের লাশ বিভিন্ন হাসপাতালে রয়েছে। এরমধ্যে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি লাশ রয়েছে। এর মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নারী ও পুরুষের দুটি লাশ রয়েছে। আর কুমিল্লা জেলা সদর হাসপাতালে রয়েছে একজন পুরুষের লাশ। তাৎক্ষণিকভাবে নিহত কারও পরিচয় জানা যায়নি। নিহতদের সকলেই উদয়নের যাত্রী বলে ধারণা করছে উদ্ধারকারি সংস্থাগুলো।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর