সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

সভায় বক্তব্যে রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন শেখ আবু শাহীন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমদ চিশতি প্রমুখ।

সভায় জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাইদ। সভায় দুর্যোগকালীন সময় আইন-শৃংখলা স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। সভায় জেলা প্রশাসক এসএম মাস্তফা কামাল সম্মিলিত প্রচেষ্টায় ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে উল্লেখ করে সকলকে ধন্যবাদ জানান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর