ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় দিবসটি উদযাপন উপলক্ষে ইউনিয়নের জাটিগ্রাম বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশিষ্ট সমাজসেবক মো.ওয়াহিদুজ্জামান মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগ নেতা মো. সজিব মিয়ার সঞ্চালনায় বক্তৃতা প্রদান করেন- উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন,যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ,উপজেলা আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন পিকুল ও অলক কুমার সাহা,স্থানীয় আওয়ামীলীগ নেতা মিয়া মো. সানোয়ার হোসেন ও স্থানীয় যুবলীগ নেতা মনিরুল শেখ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- জাটিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক বার বার নির্বাচিত সদস্য মো. মাহমুদ মিয়া,উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ,উপজেলা যুবলীগ নেতা মো. আশিকুর রহমান (আশিক),উপজেলা ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন (জুয়েল), ইউনিয়ন যুবলীগ নেতা মো. ইকলাচ ফকির প্রমুখ।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ কেক কেটে দিবসটি উদযাপন করেন।
বার্তাবাজার/কেএ