চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জামাল

চলে গেলেন দৈনিক আজাদীর লোহাগাড়া প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ জামাল উদ্দিন। ১১ নভেম্বর সোমবার সকাল ৮ টায় পুরান থানা রোড সংলগ্ন ভাড়া বাসায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর আনুমানিক বয়স হয়েছিল ৬৮ বৎসর।

তিনি ২৮ বৎসর যাবত দৈনিক আজাদী লোহাগাড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লোহাগাড়া প্রেসক্লাব ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী ইয়াছিনের পাড়ার মৃত আবদুছ ছাত্তারের ১ম পুত্র। আগামীকাল ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় আমতলী ইয়াছিন পাড়া সরকারী প্রাথমিক স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা নামাজে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর