শ্রীবরদীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ১১ নভেম্বর সোমবার বিকেলে পৌর অডিটরিয়াম থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অডিটরিয়াম চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন। যুবলীগ নেতা সুজন রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, যুবলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম রোপন, ভেলুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান আরজু, গোশাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সিংগবরুনা ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, শ্রীবরদী সরকারি কলেজের সাবেক ভিপি সাগর, যুবলীগ শাহিনুর রহমান হৃদয়, মুজাহিদুল ইসলাম, নেতা রিপন প্রমুখ। এতে অংশ গ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আ’লীগ যুবলীগের নেতাকর্মীরা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর