টাঙ্গাইলে নানা কর্মসুচীর মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
জেলা যুবলীগ আয়োজিত কর্মসুচী কেক কেটে বর্ষপূর্তি উদযাপন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
এরপর টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চ লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিকের স ালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর,সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনির,সদর থানা যুবলীগের সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লব, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা।
বার্তাবাজার/ডব্লিওএস