চট্টগ্রামে ১টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার

চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজার হতে ১টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা রেয়াজউদ্দীন বাজারের সুবর্ণ মার্কেট (পান বাজার) এলাকায় অভিযান চালিয়ে এই নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেন।

সোমবার(১১ নভেম্বর) সকাল নয়টার দিকে পরিবেশ অধিদপ্তরের (চট্টগ্রাম) নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শাহীন ফেরদৌসীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে মেসার্স আদিবা স্টোরের মালিক মোহাম্মদ সারোয়ার ও তৌহিদুলকে ১৫ হাজার টাকা এবং মেসার্স আমেনা স্টোরের মালিক মোহাম্মদ আজাদকে ৫শ টাকা জরিমানা করা হয়।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা, পরিদর্শক আবুল মুনসুর মোল্লা। এছাড়া সার্বিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে অভিযানের সফলতায় সহযোগিতা করেন স্থানীয় পুলিশ কর্মকর্তাবৃন্দ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর