সাতক্ষীরায় কেক কাটা, র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মোহনা টিভির দর্শক ফোরাম আয়োজিত দশম বছর পদার্পনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দর্শক ফোরামের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু , সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, পুলিশের এ,এস,পি সাইফুল ইসলাম ।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্যে দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহম্মেদ বাপ্পী, সাংবাদিক কল্যাণ ব্যানাজি, জেলা পরিষদের সদস্য শাহনাজ পারভীন মিলি, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, স্বদেশের নির্বাহি পরিচালক মাধাব দত্ত, ডিএসবির ওসি মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, মোহনা টেলিভিশন দর্শক ফোরামের সাধরণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন, মোহনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মো: আব্দুল জলিল। এর আগে প্রেসক্লাব থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদর্ক্ষিন করে।
এসময় পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে জন্ম দিনের শুভেচ্ছা জানানো হয়।
বার্তাবাজার/ডব্লিওএস