ঘাটাইলে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সোমবার টাঙ্গাইলের ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা, কেক কাটা ও যুব সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।

সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন নেতৃবৃন্দ। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ ছরোয়ার আলম রুবেল সভাপতিত্বে যুব সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক ও পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান শহীদ, সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, মোঃ মজিবর রহমান, মাসুদুর রহমান আজাদ, মোতালিব হোসেন পৌরসভার কাউন্সিলর এস এম লিটন সরকার ও আব্দুল জলিল সুজন প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর