অশুভ শক্তিকে প্রতিহত করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ সিরাজদিখানে নানা আয়োজনে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
সোমবার বেলা ১১টায় উপজেলা ডাকবাংলার সামনে যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনিরের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের করে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগ আহব্বায়ক মঈনুল হাসান নাহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহব্বায়ক মোঃ মাসুদ লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এস এম সোহরাব হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. তাহমিনা আক্তার তুহিন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চোকদার,থানা ছাত্রলীগের সভাপতি সৈইকত মাহমুদ,সাধারন সম্পাদ পারভেজ চোকদার পাপ্পুসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি সাধারন সম্পাদক এবং আওয়ামীলীগ ও তারসহ যোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বার্তাবাজার/ডব্লিওএস