দীর্ঘ ২৭ বছর পর কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে বাজিতপুর সরকারি কলেজ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও শান্তির সাদা কবুতর উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল
সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক।
দ্বিতীয় পর্বে বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারোয়ার আলম, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা শাহজাহান কবীর প্রমুখ।
বার্তাবাজার/ডব্লিওএস