সরিষাবাড়ীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা যুবলীগের আয়োজনে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলামের সভাপতিত্তে ও যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ লতিফ, যুবলীগের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম রনি, সিনিয়র সহ সভাপতি ফরিদ আহাম্মেদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের সভাপতি সুরুজ্জামান বাবু প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর