পরকীয়ায় বাধা দেয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

জামালপুরের সরিষাবাড়ীতে নুরুল ইসলাম (৩৪) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার।

ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, তার ২য় স্ত্রী পরকিয়ায় আসক্ত। এছাড়া সে ছোটখাটো বিভিন্ন বিষয় নিয়ে ১ম স্ত্রীকে গালি গালাজ করে। পরকিয়ায় বাধা দেয়া ও এর প্রতিবাদ করায় এবং ২য় স্ত্রী শাহনাজ বেগম ও তার বড় ভাই রফিকুল ইসলামকে ঘরে থাকা ১০ লক্ষ টাকা না দেয়ায় আমাকে এলোপাতাড়ী ভাবে মারধর করে ও দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন সরিষাবাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মাজেদুর রহমান জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর