ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মাহামুদুল ইসলাম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে পীরগঞ্জেরে মিত্রবাটি নামক স্থানে ৮ ডাউন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন পীরগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী।

ট্রেনে কাটা পড়ে থাকা কলেজ ছাত্রের সাথে থাকা ব্যাগ দেখে জানা গেছে, কলেজছাত্র মাহামুদুল বীরগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র। তার বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম কোহিনুর বেগম। তার বাড়ী পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায়।

স্টেশন মাস্টার আরও জানান, পারবর্তীপুর রেল পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। কোন অভিভাবক এখন পর্যন্ত যোগাযোগ করেননি বলে জানান তিনি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর