কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট যুবলীগের অস্থায়ী কার্যালয়ে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা শেষে কেক কাটা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল আলম মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য,শাহিন ভূইয়া,শারবিন মিয়া,আওলাদ হোসেন মুন্সি,তাইজুল ইসলাম তারা,সোহেল রানা,লিটন সরকার,রিগান সিকদার,শামিম হোসেন, শামিম সরকারসহ ছাত্রলীগ নেতা কামরুল হাসান তুষার,শাহপরান,মজিব সেনা ঐক্যলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ আনিছ প্রমূখ।
বার্তাবাজার/ডব্লিওএস