নীলফামারীর ডিমলা উপজেলায় সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা শাখার আয়োজনে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সেখান থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ময়নুল হকের স লনায় উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবু শৈলেন চন্দ রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য হামিদুল ইসলাম ভূঁইয়া, নাউতারা ইউনিয়ন যুবলীগের আহবায়ক লাবলু রহমান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার প্রমুখ।
বার্তাবাজার/ডব্লিওএস