মাদক মামলায় রোহিঙ্গা যুবকের ৫ বছরের কারাদন্ড

কক্সবাজারের আদালত ইয়াবা পাচারের দায়ে ফয়সাল নামে এক রোহিঙ্গা যুবককে ৫ বছরের কারাদন্ড দিয়েছে। এছাড়াও ৫ হাজার টাকা জরিমানা এবং টাকা অনাদায়ে আরো দুই মাসের কারাদন্ড দেয়া হয়।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে কক্সবাজারের যুগ্ম দায়রা জজ (২য়) আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন।

সাজা প্রাপ্ত ফয়সাল মিয়ানমারের মংডুর বলিবাজার গ্রামের ফিরোজের ছেলে।

জেলা যুগ্ম দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কাসেম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালে টেকনাফের ২ বিজিবির চেকপোস্টে তল্লাশিকালে ১৫ হাজার ৮৫ ইয়াবাসহ আটক হন ফয়সাল।পরে নায়েক ফজলুল হক বাদী হয়ে তার বিরোদ্ধে মামলা করেন।ওই মামলার দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর