লক্ষ্মীপুরের রামগঞ্জে সাউথবাংলা এগ্রিকালচারাল এন্ড কমার্স ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলার খান টাওয়ারে এক ঝাকঝমক পূর্ন অনুষ্ঠানের মাধ্যমে সাউথবাংলা এগ্রিকালচারাল এন্ড কমার্স ব্যাংকের ৭৬ তম শাখা উদ্ভোধন করা হয়।
এসময় ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড.আনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বিভিন্ন পরিচালকবৃন্দ, লক্ষ্মীপুর জেলা পুলিশের এ এস পি সঞ্জয়, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ সুরাইয়া আক্তার শিউলি,ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া, ভোলাকোট ইউপি চেয়ারম্যান বশির আহম্মেদ ভি পি মানিক, ইছাপুর ইউপি চেয়ারম্যান শহিদ উল্যা, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ভুইয়া সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল,সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ সহ রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বার্তাবাজার/ডব্লিওএস