ইবিতে বর্ণাঢ্য আয়োজনে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মোহনা টেলিভিশনের ১০ম বর্ষে পর্দার্পন উদযাপন করা হয়েছে।

মোহনা টিভি দর্শক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.সি’র ১১৬ নম্বর কক্ষে কেক কাটা এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‍্যালি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কেক কাটা পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় মোহনা টেলিভিশনের ১০ম জন্মদিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, মোহনা টেলিভিশন বাংলাদেশের বেসরকারী প্রাইভেট টিভিচ্যানেলগুলোর মধ্যে অন্যতম প্রসিদ্ধ টেলিভিশন চ্যানেল হিসাবে ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। মোহনা টেলিভিশনের সকল কর্মকা- মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর অবিনাশী আদর্শে পরিচালিত হয়। মোহনা টেলিভিশনের চেয়ারম্যান মাননীয় সংসদ-সদস্য কামাল আহমেদ মজুমদারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি আরও বলেন, ইসলামী বিশ^বিদ্যালয় পরিবার আগেও মোহনা টেলিভিশনের সাথে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান বলেন, মোহনা টেলিভিশনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে পরিচালিত হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রায় চ্যানেলটি সম্পৃক্ত। চ্যানেলটি বাংলাদেশের চলমান ঘটনাগুলো বস্তুনিষ্ঠতার সঙ্গে পরিবেশন করে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতির ভাবধারা, অসাম্প্রদায়িক বোধ – এসবকে একত্রিত করে মোহনা টেলিভিশন তার অসীম মোহনীয় শক্তি দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ, টক-শো, নাটক এবং সঙ্গীতানুষ্ঠানসহ নানান বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে খুবই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের একটি জনপ্রিয় চ্যানেলে পরিণত হয়েছে।

কেক কাটা এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর)-এর পরিচালক অধ্যাপক ড. মোহাঃ মেহের আলী, ছাত্র-উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, মোহনা টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি মিলন খন্দকার, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর