পাবনায় নানা কর্মসূচীর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি,কেককাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২ টায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থনে এসে শেষ হয় এবং ৪৭ পাউন্ড কেক কাটা হয়। কেক কাটা শেষে পাবনা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় বক্তব্য রাখেন, জেলা পরিষদের সাবেক প্রশাসক সাইদুল হক চুন্নু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক প্রমূখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।
পরে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।
বার্তা বাজার/এম.সি