রাজধানীতে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে সানি নামে ছয় বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে অলিম্পিক ভবনের পাশের মোড় থেকে লাশটি উদ্ধার করে পল্টন থানা পুলিশ। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শিশুটির বাবার নাম সাগর শেখ। মা ঝর্ণা বেগম। গুলিস্তানের ওই এলাকায় ভবঘুরে জীবনযাপন করেন তারা।

পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, প্লাস্টিকের একটি বস্তায় পাওয়া যায় মৃতদেহটি। বস্তাটি তোশক দিয়ে ঢাকা ছিল। শিশুটির মাথার ডান পাশে কানের কাছে কিছুটা থেঁতলানোর আঘাত ও গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তায় ভরে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর