রানাঘাট স্টেশনের রানু মণ্ডল। ময়লা কাপড়, রুক্ষ মাথার চুল। কিন্তু গলায় যেন সুরের জাদু। স্টেশনে বসেই দিন-রাত আপন খেয়ালে গান গাইতেন তিনি। সেই গানই একদিন সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এক যুবক। ব্যাস রাতারাতি সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে যান রানু।
আজ বলিউড, রিয়েলিটি শো থেকে পূজার থিম সং, সর্বত্র অবাধ বিচরণ তার। কিন্তু সেই ছোট্ট জায়গা থেকে উঠে আসা রানু কী তার অতীত ভুলে গেছেন? সাম্প্রতিক একটি ভিডিও দেখে অন্তত তেমনই মনে হচ্ছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, পপকর্ন খাচ্ছিলেন রানু মণ্ডল। সেখানে ভক্তদের পাশাপাশি ভিড় জমে গণমাধ্যমকর্মীদেরও। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘এই যে আপনি এত দ্রুত এই পর্যায়ে পৌঁছে গেলেন, তা থেকে কি আপনার মনে হয় যে স্বপ্ন সত্যি হয়?’
ব্যস, ক্ষেপে ওঠেন রানু মণ্ডল। গণমাধ্যমকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন ‘কলকাতার লতাজি’খ্যাত রানু। সংবাদমাধ্যমে সামনে তার মনোভাব বলিউড তারকাদের মতোই। এরই মধ্যে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনরা বলছেন, রানু মণ্ডল রাতারাতি রপ্ত করেছেন সেলিব্রেটিসুলভ আচরণ! যে নেটিজেনরা কিছুদিন আগেই মেতেছিলেন রানুবন্দনায়, আজ তারা নিন্দায় সরব।
বার্তা বাজার/এম.সি