কেনিয়া যাচ্ছেন পরিকল্পনামন্ত্রী

একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নাইরোবির উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মন্ত্রীর।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান।

তিনি জানান, কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিতব্য ‘নাইরোবি সামিট অন আইসিপিডি-২৫ (ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-২৫)’ অনুষ্ঠানে যোগ দেবেন পরিকল্পনামন্ত্রী।

এজন্য আজ সকাল সাড়ে ১০টায় নাইরোবির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। আগামী ১৬ নভেম্বর মন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর