নিলুফার শেষ আশ্রয়স্থল ‍কুড়ে ঘরটিও কেড়ে নিল বুলবুল

নিলুফা বেগম। সেলাইয়ের কাজ করেই সংসারের ঘানি টানতেন সংগ্রামী এই নারী। স্বামী দীর্ঘদিন কোন খোঁজ খবর নেয় না। যেই ছোট কুড়েঘর থেকে সংগ্রামী এই নারী সেলাইয়ের কাজ করে সংসারের ঘানি টানতেন সেই কুড়ে ঘরটি প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে মিশে গেছে মাটির সাথে।

দুঃখের বিষয় হল যখন বুলবুল তার কুড়ে ঘরে আঘাত হানে তখন নিলুফা বেগমের গর্ভবতী মেয়ে তানিয়া যে কিনা ২/১ দিনের মধ্যেই সন্তান প্রসাব করবে, সে ঐ ঘরে ছিল।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায় শেষ আশ্রয়স্থল কুড়েঘরটি হারিয়ে হতাশায় ভুগছেন নিলুফা। কোথায় থাকবে নিলুফা বেগমের অন্তঃস্বত্তা মেয়ে তানিয়া? কোন ঘরে বসে সেলাইয়ের কাজ করে সংসার চালাবে নিলুফা বেগম?

নিলুফার ভাই মামুন বার্তা বাজারকে জানান, স্বামী ছেড়ে যাওয়ার পর থেকে অনেক কষ্টে সেলাইয়ের কাজ করে সংসার চালাত নিলুফা বেগম। ঘূর্নিঝড় বুলবুল নিলুফার কুড়েঘরটি মাটির সাথে মিশিয়ে দেয়ায় এখন মানবেতর জীবন-যাপন করতে হবে।

এমন অবস্থা থেকে মুক্তি পেতে অসহায় নিলুফা বেগম সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। নিলুফাকে কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ : নিলুফা বেগম, মোবাইল-০১৯৩১ ৮০৯৯৪২ (বিকাশ সংযুক্ত)। মোঃ মামুন (নিলুফার ভাই), মোবাইল- ০১৯২৭ ৪০২১৯৯।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর