ইতিহাস গড়ার ম্যাচে ভারতের বিপক্ষে টসভাগ্য সহায় হয়েছে টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের। সিরিজে দ্বিতীয়বারের মতো টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। টসে হেরে ওপেনিংয়ে মাঠে আসেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান।
বাংলাদেশের পক্ষ্যে বোলিংয়ে আসেন আল-আমিন। প্রথম ওভারে ৩ রান দেন আল-আমিন। আল-আমিনের পর দ্বিতীয় ওভারে আসেন শফিউল। বোলিংয়ে এসেই টাইগার ভক্তদের মুখে হাসির ফুল ফুটান শফিউল ইসলাম। সেই হাসির কারণ হচ্ছে রোহিতের বিদায়।
দলীয় ৩ রানের মাথায় ব্যক্তিগত ১ রান নিয়ে শফিউলের বলে বোল্ড আউট হয়ে বিদায় নেন রোহিত। নিঃসন্দেহে রোহিতের বিদায় বাংলাদেশের জন্যে অনেক বড় স্বস্তি। রোহিতের বিদায়ের পর মাঠে আসেন কে এল রাহুল।
ধাওয়ানকে সাথে নিয়ে কিছুটা বিদ্ধ্বংসি শুরু করেন রাহুল। কিন্তু শেষ পর্যন্ত শফিউলের বলে বিদায় নেন ধাওয়ান। দলীয় ৩৫ রানের মাথায় ব্যক্তিগত ১৯ রান নিয়ে শফিউলের বলে বিদায় নেন ধাওয়ান।
একই ওভারে বিদায় নিতেন শ্রেয়াস আয়ার। কিন্তু দুর্ভাগ্য শফিউলের বলে আয়ারের সহজ ক্যাচ মিচ করেন আমিনুল বিপ্লব। ধাওয়ানের বিদায়ের পর আয়ারকে সাথে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন রাহুল।
টাইগার বোলারদের ভালোই শাসন করেন এই দুই ব্যাটসম্যান।ব্যাক্তিগত অর্ধশতক পূর্ণ করেন রাহুল। কিন্তু শেষ পর্যন্ত বিদায় নেন রাহুল । দলীয় ৯৪ রানের মাথায় ব্যাক্তিগত ৫২ রান নিয়ে আলআমিনের বলে আউট হয়ে বিদায় নেন রাহুল। এই দুজনে মিলে করেন ৫৯ রান।
রাহুলের বিদায়ের পর মাঠে আসেন ঋষভ পান্থ। আয়ারকে সাথে নিয়ে ভারতীয় ইনিংস টেনে নেন ঋষভ। আফিফের প্রথম তিন বলে ৩টি ছক্কা হাঁকান শ্রেয়াস আয়ার।এরই সাথে রাহুলের পরে অর্ধশতক পূর্ণ করেন আয়ার।
কিন্তু শেষ পর্যন্ত বিদায় নেন ঋষভ পান্থ। দলীয় ১৩৯ রানের মাথায় ব্যাক্তিগত ৬ রান নিয়ে সৌম্ম্য সরকারের বলে আউট হয়ে বিদায় নেন ঋষভ। একই ওভারে বিদায় নেন শ্রেয়াস আয়ার। ৩৩ বলে ৬২ রান নিয়ে সৌম্ম্যের বলে বিদায় নেন শ্রেয়াস।
শেষ পর্যন্ত ২০ওভারে ৫ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে ভারত। যার ফলে ১৭৫ রানের টার্গেট দাঁড়ায় বাংলাদেশের সামনে। মানিস পান্ডে ২২ রান এবং ৯ রান নিয়ে অপরাজিত থাকেন শিবং দুবে। টাইগারদের পক্ষ্যে শফিউল এবং সৌম্ম্য সরকার নেন ২টি উইকেট করে, আলামিন নেন ১ টি উইকেট।
বার্তাবাজার/কেএ