“চাকরি প্রার্থী হবে চাকরিদাতা” স্লোগানকে নিয়ে শনিবার (০৯ নভেম্বর) ধানমন্ডি ২৭- এ উইমেন’স ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে ২য় দিনের মতো সম্পন্ন হলো তরুণ উদ্যোক্তাদের তৈরি পণ্য মেলা।
তরুণদের সৃজনশীল উদ্যোগ নিয়ে উদ্যোক্তায় পরিণত করতে ২০০৭ সাল থেকে কাজ করছে বাংলাদেশ ইয়ুথ এন্টারপ্রাইজ এডভাইস এন্ড হেল্পসেন্টার – বি’ইয়া। তাদের তাদের তৈরি নানান কার্যক্রম নিয়ে নিয়মিত মেলা আয়োজন করা হয়।

গতকাল শনিবার মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ইয়ুথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস এন্ড হেল্পসেন্টারের (বি’ইয়া) ডিরেক্টর প্রফেসর সৈয়দ ফখরুল হাসান মুরাদ।
এবারের পণ্য মেলায় মোট ৪৮ জন তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। স্টল রয়েছে ৫২ টি। তাদের তৈরি খাদ্যপণ্য, বুটিকস, হ্যান্ডি ক্র্যাফট, চামড়াজাত পণ্য, হোম ডেকর, পাটজাত পণ্য, জুয়েলারি, ইলেকট্রনিকস ও গৃহস্থালী পণ্যসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত ও বিক্রয় করা হচ্ছে।
মেলায় পণ্যের মান নিয়ে ভোক্তারা বলছেন, বিয়া’র এই আয়োজনে তারা খুব আনন্দিত এবং উদ্যোক্তাদের নিকট থেকে দেশি ও মানসম্পন্ন পণ্য নিয়ে তারা খুব সন্তোষ প্রকাশ করছে।
ভোক্তারা আরো জানান, দেশের তৈরি পণ্যের টাকা দেশেই থেকে যাচ্ছে। এমন মেলা তরুণদের উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করে এবং নতুন নতুন উদ্যোক্তা হওয়ার জন্য অনেকেই অনুপ্রাণিত হন।

উদ্যোক্তারা আয়োজন নিয়ে বলছেন, মেলার প্রচারণা আরেকটু বেশি হলে ভালো হতো। তবে আজকে আবহাওয়া প্রতিকূলে থাকায় ভোক্তাদের আনাগোনা একটু কম।
তারা আরো জানান, মেলা উপলক্ষে প্রত্যেকটি পণ্যে ছাড় দেয়া হচ্ছে এবং ভোক্তাদের আসা-যাওয়া বেশি হলে আমাদের সৃষ্টিশীল কাজগুলোও তুলে ধরতে পারি।
উদ্যোক্তা হিসেবে দেশের প্রতি তাদের দায়িত্ব নিয়ে বলেন, তারা চান বেকারদের কর্মসংস্থান হোক। চাকুরি প্রার্থীই যেন অন্যকে চাকরি দিতে পারে ও দেশে বেকারত্ব কমাতে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই।
উল্লেখ্য, ‘তরুণ উদ্যোক্তাদের পণ্য মেলা’র টেলিভিশন ব্রডকাস্ট পার্টনার- উদ্যোক্তা চ্যানেল আই , অনলাইন পার্টনার বার্তা বাজার ও উদ্যোক্তা বার্তা।
চার দিনব্যাপী এ মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং মেলাটি সর্ব সাধারণের জন্য উন্মুক্ত।
ভিডিও:
সরাসরি লাইভঃ চলছে ২য় দিনের বি'ইয়া আয়োজনে তরুণ উদ্যোক্তাদের পণ্য মেলা…স্থানঃ ডব্লিউভিএ, ধানমন্ডি-২৭
Gepostet von Barta Bazar am Sonntag, 10. November 2019
বার্তা বাজার/এম.সি