ঔষধ তত্ত্বাবধায়ক নাজমুল হাসান পেলেন দেশ সেরা পুরষ্কার

২০১৯ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দেশের ৬৪ জেলার মধ্যে ঝিনাইদহ-মাগুরা ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ নাজমুল হাসান তার সকল কর্মকান্ড সফলভাবে সম্পন্ন করায় প্রথম স্থান অর্জন করেছেন।

সম্প্রতি ঢাকার মহাখালি ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে তাকে পুরষ্কৃত করা হয়। ঔষধ প্রশাসনের মহা-পরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান তাকে পুরষ্কৃত করেন।

এসময় ঔষধ প্রশাসনের পরিচালক রুহুল আমিন, সকল জেলার ঔষধ তত্ত্বাবধায়ক, পরিদর্শন ও সহকারি পরিদর্শকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঔষধ তত্ত্বাবধায়ক নাজমুল হাসান বলেন, সকলের সহযোগিতা পেয়ে কাজ করতে পেরে আজ আমি এই সফলতা অর্জন করতে পেরেছি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর