ইতিহাস গড়ার ম্যাচে ভারতের বিপক্ষে টসভাগ্য সহায় হয়েছে টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের। সিরিজে দ্বিতীয়বারের মতো টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। টসে হেরে ওপেনিংয়ে মাঠে আসেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান।
বাংলাদেশের পক্ষ্যে বোলিংয়ে আসেন আল আমিন। প্রথম ওভারে ৩ রান দেন আল আমিন।আল-আমিনের পর দ্বিতীয় ওভারে আসেন শফিউল। বোলিংয়ে এসেই টাইগার ভক্তদের মুখে হাসির ফুল ফুটান সফিউল ইসলাম। সেই হাসির কারণ হচ্ছে রোহিতের বিদায়।
দলীয় ৩ রানের মাথায় ব্যক্তিগত ১ রান নিয়ে শফিউলের বলে বোল্ড আউট হয়ে বিদায় নেন রোহিত। নিঃসন্দেহে রোহিতের বিদায় বাংলাদেশের জন্যে অনেক বড় স্বস্তি। রোহিতের বিদায়ের পর মাঠে আসেন কে এল রাহুল।
ধাওয়ানকে সাথে নিয়ে কিছুটা বিদ্ধ্বংসি শুরু করেন রাহুল।কিন্তু শেষ পর্যন্ত শফিউলের বলে বিদায় নেন ধাওয়ান। দলীয় ৩৫ রানের মাথায় ব্যক্তিগত ১৯ রান নিয়ে শফিউলের বলে বিদায় নেন ধাওয়ান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ৫.২ ওভারে ২ উইকেটে ৩৫ রান।
বার্তাবাজার/কেএ