‘ক্যাফে রাজু হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এবং এক তরুণ উদ্যমী উদ্যোক্তা রাজু আহমেদ। শিল্পাঞ্চল ঢাকার সাভারের আশুলিয়ার গৌরীপুর এলাকা ও এর আশেপাশে দেশী-বিদেশী বিভিন্ন পোশাক কারখানা ও বায়িং হাউজের অবস্থান। এসব কারখানায় কর্মরত দেশী-বিদেশী কর্মকর্তা ও বায়ারদের জন্য এই এলাকায় নেই তেমন কোনো মানসম্মত হোটেল কিংবা রেস্তোরাঁ। এসব কিছু বিবেচনা করে এই তরুন ও স্বপ্নবাজ ব্যবসায়ী নিজেই প্রতিষ্ঠা করলেন একটি মানসম্পন্ন খাবারের হোটেল।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে আশুলিয়ার গৌরীপুর রাজু মার্কেট এলাকায় উদ্বোধন হলো শীতাতপ নিয়ন্ত্রিত ‘ক্যাফে রাজু হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর।
স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেস্টুরেন্টেটির উদ্বোধন করেন। এসময় তিনি জানান, এই এলাকায় এরকম একটি ভালো মানের রেস্টুরেন্ট হওয়ায় সকলের উপকার হবে। আর যারা এই ব্যবসাটি চালাবেন তারাও খাবারের এবং অন্যান্য সেবার মান ভালো রাখবেন যাতে করে এই হোটেলেই সবাই সবসময় আসে।

অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব বাসার মোল্লা, অ্যাডভোকেট হুমায়ুন কবির, এনটিভির সিনিয়র রিপোর্টার ও এনাম মেডিকেল কলেজের পরিচালক জাহিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফউদ্দিন, আশুলিয়া ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড ইউপি সদস্য হোসেন আলী মাস্টার, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুল খালেক, ইউপি সদস্য রুহুল আমীন মন্ডল প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রাজু আহমেদ বলেন, সাফল্য অর্জন করতে হলে স্বপ্ন দেখতে হয়, আর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে নিরলস পরিশ্রম করতে হবে। আশা করি আমাদের বাংলাদশি নানা রকম খাবার পরিবেশনের মধ্য দিয়ে স্বদেশীয় খাবারের ঐতিহ্য তুলে ধরতে চেষ্টা করব।
অনুষ্ঠানের শেষ অংশে জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে রেস্টুরেন্টের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ উপস্থিত সকলকে মধ্যহ্নভোজন করানো হয়।
বার্তাবাজার/ডব্লিওএস