নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত
নেন টাইগার কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ।
একাদশে একটি করে পরিবর্তন এনেছে বাংলাদেশ-ভারত দুই দলই। বাংলাদেশ বাদ দিয়েছে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে। তার জায়গায় ঢুকেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। ভারতও বাদ দিয়েছে একজন অলরাউন্ডার। ক্রুনাল পান্ডিয়ার পরিবর্তে একাদশে এসেছেন হার্ডহিটার ব্যাটসম্যান মনিশ পাণ্ডে।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম।
ভারতীয় একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, রিশাভ পান্ত, শিভাম দুবে, মনিশ পাণ্ডে, ওয়াশিংটন সুন্দর, ইয়ুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।
বার্তাবাজার/কেএ