সিরাজগঞ্জের বেলকুচিতে বিশেষ অভিযানে নারী নির্যাতনসহ বিভিন্ন মামলায় ৬ জনকে আটক করে রোববার (১০ নভেম্বর) থানা পুলিশ কারাগারে প্রেরণ করেছে। শনিবার রাতে বেলকুচি থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছিলো।
আটককৃতরা হলেন- রাজাপুর ইউনিয়নের রানীপুরা (চর) গ্রামের বদিউজ্জামানের ছেলে ফরিদুল ইসলাম, কামারপাড়া গ্রামের আবু জাফরের ছেলে আবুল, মাইঝাল গ্রামের আওয়ালের ছেলে সেলিম রেজা, রান্ধুনীবাড়ি গ্রামের ওয়াজেদ আলী খানের ছেলে আল-আমিন খান, চালা সাতরাস্তা এলাকার আনোয়ার হোসেনের ছেলে আজমীর হোসেন, ধুকুরিয়া বেড়া গ্রামের আঃজলিলের ছেলে লিখন।
এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম নিশ্চিত করে জানান, এলাকার বিভিন্ন স্থান থেকে নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামীকে গ্রেফতার করে রোববার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস