কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১২’বছরের কিশোরী কন্যার সন্তান প্রসব করায় এলাকায় শুরু হয়েছে গুঞ্জন । উপজেলার চরদেওকান্দি গ্রামে গত ৬ নভেম্বর (মঙ্গলবার) নিজ বাড়িতে কন্যা সন্তান প্রসব করে। কিন্তু সেই সন্তানের পিতা কে সেটি জানেনা ছোট্ট শিশুটি।
সরেজমিনে গেলে জানা যায়, কিশোরীটির বাবা হাবিবুর রহমান (৫৫) সে একজন ভন্ড ফকির। সে একাধিক বিয়েও করে। এলাকাবাসীর কাছে নিজের মেয়েটি আন্তঃসত্ত্বার বিষয়টি পেটে টিউমার হয়েছে বলে প্রচারণা করে।
কিন্তু; কিশোরীটি কন্যা সন্তান প্রসবের পড় তিনি এলাকায় প্রচার করেন তার মেয়ে গয়বী ভাবে মেয়ে অন্তঃসত্ত্বা হয় এবং সন্তান জম্ম দিয়েছে। তবে ছেলে হলে মাজার তৈরি করতো।
কিশোরীটির চাচা সাইফুল ইসলাম বার্তা বাজারকে জানান,“ভাতিজির সন্তান জম্ম হওয়ার পর তার বাবার কাছে কারণ জানতে চাই। তখন তার বাবা প্রতিউত্তরে আমাকে জানান, গায়বি ভাবে অন্তঃসত্ত্বা হয়ে বাচ্চা হয়েছে, বাচ্চাটি আল্লাহ দান।
এ ব্যাপারে এগারসিন্দুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান সরকার বার্তা বাজারকে বলেন, স্হানীয় মেম্বার আবুল কাশেমের কাছ থেকে বিষয়টি শুনেছি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্তা নিব।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বার্তা বাজারকে জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না মাত্র আপনার মাধ্যমে জানিলাম। মহিলা বিষয়ক কর্মকর্তা কে নিয়ে যা যা করার দরকার তাই করব।
বার্তা বাজার/এস.আর