রাজীবকে উপজেলা আ’লীগের সম্পাদক হিসেবে দেখতে চায় চেয়ারম্যান সুজন

‘মঞ্জুরুল আলম রাজীব কে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই’- এমনটি জানান সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। এসংক্রান্ত আলাপকালে সাংবাদিকদের কাছে একথা জানান তিনি।

প্রসঙ্গত, আসন্ন ঢাকা জেলার সাভার উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে আগামী ১৫ই নভেম্বরের সম্মেলন সফল হোক এই আয়োজনে দিন পার হচ্ছে সাভার উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের। সেই অনুযায়ী সম্মেলনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রচার প্রচারণা করে যাচ্ছেন নেতা কর্মীরা।

এরই ধারাবাহিকতায় বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন এর ফেইসবুক আইডিতে, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবকে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান উল্লেখ করে একটি পোস্ট দেখা গেছে।

এব্যাপারে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, যোগ্য ব্যক্তিরা আওয়ামী লীগের পদ পজিশনে থেকে প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়ায় কাজ করে দেশের উন্নয়ন করবেন এই কামনাই করি। আর সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের জন্য মঞ্জুরুল আলম রাজীব এর বিকল্প আর কাউকে দেখি না।

শেখ হাসিনার একনিষ্ঠ অনুসারী দলের দুঃসময়ের পরীক্ষিত সংগঠক সাবেক এই সফল ছাত্রনেতা আসন্ন সম্মেলনে সাধারণ সম্পাদক পদে আসীন হলে এই উপজেলায় আওয়ামী লীগ আরও গতিশীল হয়ে সাংগঠনিক কাজে তৎপর হতে পারবে বলে আশা পোষণ করেন এই জনপ্রতিনিধি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর