নীলফামারীতে কৃষি প্রণোদনায় সরিষা বীজ ও সার বিতরন

নীলফামারীর ডিমলায় রোববার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রনোদনা কর্মসূচি ২০১৯ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন করা হয়।

উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা পাট কর্মকর্তা মহিবুর রহমান লোহানী প্রমূখ। উপজেলার ৩৫০ জন কৃষক-কৃষানীদের মাঝে ১ কেজি করে সরিষা বীজ, ডিএপি ২০ কেজি, এমপি ১০ কেজি কৃষি প্রনোদনার বিনামূল্যে বিতরন করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর