শুরু হলো তরুণ উদ্যোক্তাদের তৈরি পণ্য মেলা-২০১৯ (ভিডিওসহ)

‘চাকরি প্রার্থী হবে চাকরিদাতা’ শ্লোগানকে সামনে রেখে ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ৪ দিন ব্যাপী” শুরু হলো তরুণ উদ্যোক্তার পণ্য মেলা ২০১৯’।

ধানমন্ডি ২৭- এ উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলানায়তনে মেলাটি উদ্বোধন করেন,বাংলাদেশ ইয়ুথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস এন্ড হেল্পসেন্টারের (বি’ইয়া) ডিরেক্টর প্রফেসর সৈয়দ ফখরুল হাসান মুরাদ।

তরুণদেরকে সৃজনশীল উদ্যোগ গ্রহণের মাধ্যমে উদ্যোক্তায় পরিণত করে বেকারত্বদূর, দারিদ্রমোচন এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ২০৭ সাল থেকে কাজ করছে বাংলাদেশ ইয়ূথ এন্টারপ্রাইজ অ্যাডভাইজ এন্ড হেল্পসেন্টার- বি’ইয়া। চাকরি মুখি না হয়ে উদ্যোক্তা হিসেবে পরিণত করার ক্ষেত্রে বি’ইয়া তরুণদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, ব্যবসা পরামর্শ, আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন প্রভৃতি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছে। এ পর্যন্ত ১৫০০ তরুণ ও ১৫০ জন মেন্টরের সমন্বয়ে এগিয়ে চলেছে বি’ইয়া’র তরুণ উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম। উল্লেখ্য যে, প্রিন্স চার্লস প্রতিষ্ঠিত ইয়ূথ বিজনেস ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক বাংলাদেশের একমাত্র নেটওয়ার্কভূক্ত সদস্য হিসেবে ২০০৯ সাল থেকে তরুণ উদ্যোক্তা উন্নয়নে সফলতার সাথে কাজ করছে বি’ইয়া।

এবারের পণ্য মেলায় মোট ৪৮ জন তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। তাদের তৈরি খাদ্যপণ্য, বুটিকস, হ্যান্ডি ক্র‍্যাফট, চামড়াজাত পণ্য, হোম ডেকর, পাট ও পাটজাত পণ্য, জুয়েলারি, ইলেকট্রনিকস ও গৃহস্থালী পণ্যসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত ও বিক্রয় করা হচ্ছে।

‘তরুণ উদ্যোক্তাদের পণ্য মেলা’র টেলিভিশন ব্রডকাস্ট পার্টনার- উদ্যোক্তা চ্যানেল আই , অনলাইন পার্টনার বার্তা বাজার ও উদ্যোক্তা বার্তা ও ফটোগ্রাফি পার্টনার কে এম এ তাহের ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি । চার দিনব্যাপী এ মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং মেলাটি সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ভিডিও….

চলছে বি'ইয়া আয়োজিত তরুণ উদ্যোক্তাদের তৈরি পণ্যের মেলা-২০১৯

চলছে বি'ইয়া আয়োজিত তরুণ উদ্যোক্তাদের তৈরি পণ্যের মেলা-২০১৯

Gepostet von Barta Bazar am Freitag, 8. November 2019

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর