জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পে দূর্নীতির দায়ে অভিযুক্ত উপাচার্য ফারজানা ইসলামের অপসারণের দাবিতে চলমান আন্দোলন ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দুই দিন স্থগিত করেছে আন্দোলনকারীরা।
বৈরি আবহাওয়ার কারণে ১০,১১ নভেম্বর আন্দোলন বন্ধ থাকবে। ১২ নভেম্বর থেকে আবারও আন্দোলন শুরু হবে বলে জানান নেতারা। গতকাল ৯ নভেম্বর সন্ধ্যা ৮ টায় কলা ও মানবিকী অনুষদে (নতুন কলা) এক সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেন।
এসময় আন্দোলনকারীরা ১২,১৩ নভেম্বরের কর্মসূচী ঘোষনা দেন। তারা ১২ নভেম্বর (মঙ্গলবার) ১১টায় পটচিত্র প্রদর্শনী, ৩টায় সংহতি সমাবেশ, ৬টায় গানে গানে সংহতি ও ৭.৩০টা পথনাটক এবং পরের দিন ১৩ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় বিক্ষোভ মিছিল করবে বলে জানান তারা।
বার্তাবাজার/এমকে