সন্ধ্যায় বাহরাইনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইয়ের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রোববার (১০ নভেম্বর) বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাহরাইনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সোয়া ৭টায়।

বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় পিটার টার্নার শিষ্যরা। ফলে অনেকটাই ফিকে হয়ে যায় তাদের চূড়ান্ত পর্বের সম্ভাবনা।

তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জর্ডানকে ১-১ গোলে রুখে দেয় লাল সবুজরা।

শেষ ম্যাচে বাংলাদেশ যদি ভুটানকে বড় ব্যবধানে হারাতে পারে তবে গ্রুপ রানার্স হবার সম্ভাবনা থাকবে। কিন্তু এ জন্য বাহরাইনের কাছে জর্ডানকে হারতে হবে অথবা ড্র করতে হবে। শুধু তাই নয়, গোল ব্যবধানে সেরা চার রানার্স আপের মধ্যে থাকতে পারলেই চূড়ান্ত পর্বের টিকিট পাবে বাংলাদেশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর