বাংলাদেশ-ভারতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচটি শেষ পর্যন্ত ঝড়-বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় কি-না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে সেই শঙ্কা আর নেই বললেই চলে।
‘আকুওয়েদার’-এর তথ্য অনুযায়ী, আজ নাগপুরে বৃষ্টিপাতের আশঙ্কা শতকরা ১ শতাংশ। আকাশে খণ্ড খণ্ড মেঘ থাকলেও সারাদিন রৌদ্রোজ্জ্বল থাকবে।
এর আগে, প্রথম ম্যাচে ৭ উইকেটে জেতে টাইগাররা। পরের ম্যাচেই ৮ উইকেটে জিতে ১-১ সমতায় ফেরে ভারত।
নাগপুরে ম্যাচটি শুরু হবে আজ রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। এ ম্যাচেও দলে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। সেরা একাদশে দেখা যেতে পারে আবু হায়দার রনি কিংবা তাইজুলকে।
বার্তাবাজার/এমকে